Menu
Your Cart

পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে জীন ও ইবলিস শয়তান এবং পার্থিব জীবন

পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে জীন ও ইবলিস শয়তান এবং পার্থিব জীবন
পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে জীন ও ইবলিস শয়তান এবং পার্থিব জীবন
650৳
Ex Tax: 650৳
  • Stock: In Stock
  • Model: এ কে এম মাহবুবর রহমান

Description

আল্লাহর নির্দেশের অবাধ্যতার কারণে আল্লাহর অভিশাপে পতিত হলো ইবলিস শয়তান। এর পর থেকে তার কাজই হলো মানুষকে পথভ্রষ্ট করা। আর এ কাজে আল্লাহর কাছ থেকে সে চেয়ে নেয় সকল ধরনের ক্ষমতা। সেই সক্ষমতা দ্বারা কেয়ামত পর্যন্ত মানুষকে নানাভাবে প্ররোচিত করে ক্ষতি করে যাওয়াই শয়তানের কাজ। জ্বীন জাতির অন্তর্ভুক্ত ইবলিস ও তার সাঙ্গপাঙ্গরা বিভিন্ন কায়দা-কৌশলে মানুষের জীবনকে প্রভাবিত করে। তাদেরকে বিপথগামী করে।

কোরআন ও হাদীসে শয়তানের বিভিন্ন বর্ণনা রয়েছে। সেখানে আল্লাহ ও রাসূল (সা) মানুষকে শয়তান থেকে সতর্ক করেছেন। শয়তান মানুষের ঈমান ধ্বংস করে; সেটা না পারলে অন্তত মানুষকে বাহ্যিক ঈমানদার বানিয়ে রাখে। তাদের অন্তরকে কুলুষিত ও বিভ্রান্ত করে রাখে। এভাবে সে মানুষের দুনিয়া ও আখেরাতের ক্ষতি সাধন করে। 

শয়তানের প্ররোচনা ও ক্ষতি থেকে বাঁচার জন্য আদম সন্তানকে মহান আল্লাহর কাছে আশ্রয় নিতে হয়। তাকে সর্বদা সতর্ক থাকতে হয়। আর এ শিক্ষাই দেয়া হয়েছে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে।